Ortho Songbad আর্কাইভ

মেঘনা পেট্রোলিয়ামের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

মেঘনা পেট্রোলিয়ামের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৭৪১ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা।

বিদায়ী অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮.৪৫ টাকা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫.১১ টাকা। আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮.২১ টাকা।

আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।

মুল সাইট থেকে

পুজিবাজার