ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর জাহাঙ্গীর হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। আগামী ১ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তিনি জানান, ‘গতকাল রাতে উপাচার্য মহোদয় আগামী একবছরের জন্য প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সকল সুযোগ সুবিধা পাবেন।’
এর আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ইবি শাখা ছাত্রলীগের আন্দলোনের মুখে ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমানকে প্রক্টর পদ থেকে সরিয়ে প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছর ২৩ ডিসেম্বর স্থায়ী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।