স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাংকিংসেবা বন্ধ থাকবে পাঁচদিন

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাংকিংসেবা বন্ধ থাকবে পাঁচদিন
প্রচলিত ধারা থেকে রূপান্তরিত হয়ে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করার জন্য পাঁচদিন আংশিক বন্ধ থাকবে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাংকিংসেবা। ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, কনভেনশনাল সিবিএস থেকে ইসলামিক সিবিএসে মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত ব্যাচ, বিইএফটিএন ও আরটিজিএস লেনদেনে সাময়িক বিরতির বিষয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

উল্লেখ্য, ব্যাংকের ব্যাচ (ক্লিয়ারিং) বলতে চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (ব্যাচ) কার্যক্রমকে বোঝানো হয়। এদিকে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও ডিজিটাল ব্যাংকিং (ইএফটি) কার্যক্রম এবং অনলাইন ব্যাংকিংয়ে সহজে দ্রুত লেনদেনের সুবিধায় ব্যবহৃত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবাগুলো স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি