১০ শতাংশের বেশি খরচ করতে পারবে না সাধারণ বীমা কোম্পানি

১০ শতাংশের বেশি খরচ করতে পারবে না সাধারণ বীমা কোম্পানি
সাধারণ বীমা কোম্পানিগুলো তার নীট প্রিমিয়ামের ১০ শতাংশের বেশী বেতন-ভাতা হিসেবে খরচ করতে পারবে না। গত ১০ ফেব্রুয়ারি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নির্দেশ দিয়েছে । আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।সংস্থাটির চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর স্বাক্ষরিত সার্কুলারে আরও দুটি নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ১ মার্চ ২০২০ তারিখ থেকে নন-লাইফ বীমা কোম্পানিসমূহে ব্যবসা আহরণের নিমিত্ত সকল উন্নয়ন কর্মকর্তাগণকে কমিশনের ভিত্তিতে বীমা এজেন্ট হিসেবে পদায়ন করতে হবে।

বীমা আইন, ২০১০ এর ৫৮(১) ধারা অনুযায়ী নন-লাইফ বীমা কোম্পানির বীমা এজেন্ট ব্যতীত অন্য কারো কমিশন বা অন্য কোন নামে পারিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ না করার যে আইন রয়েছে তা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো