Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের, শনাক্ত ৮৩৪

করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের, শনাক্ত ৮৩৪
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪২৮ জনে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৩৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৫৯হাজার ২৬০টি।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৫জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।

 

মুল সাইট থেকে

পুজিবাজার