Ortho Songbad আর্কাইভ

হামিদ ফেব্রিক্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন

হামিদ ফেব্রিক্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন
পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

শনিবার (২৬ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য এ লভ্যাংশ শেয়ারহোল্ডররা অনুমোদন করেছেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পরিচালনা পর্ষদের সদস্যগন এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার