Ortho Songbad আর্কাইভ

কমার্স ব্যাংক লিমিটেডের ৬৮তম শাখা উদ্বোধন

কমার্স ব্যাংক লিমিটেডের ৬৮তম শাখা উদ্বোধন
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৬৮তম শাখা হিসেবে সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় ‘খুটাখালী শাখা' উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের এএমডি জাফর আলম ও উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, অত্র শাখার ব্যবস্থাপক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুল সাইট থেকে

পুজিবাজার