Ortho Songbad আর্কাইভ

পাপুলের স্ত্রী ও মেয়ের আত্মসমর্পণ

পাপুলের স্ত্রী ও মেয়ের আত্মসমর্পণ
দুদকের দায়ের করা ১৪৮ কোটি ৪১ লাখ টাকার দুর্নীতি মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

আরো খবর:পাপুলসহ ৪ জনের ৬১৭ ব্যাংক হিসাব জব্দ

মুল সাইট থেকে

পুজিবাজার