Ortho Songbad আর্কাইভ

চবিতে এক কর্মচারির মৃতদেহ উদ্ধার

চবিতে এক কর্মচারির মৃতদেহ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিজ বাসার ভিতর থেকে দরজা লাগানো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারির লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কর্মচারি ভবনের ৫ নং ভবনের দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে পুলিশের সহযোগিতায় এই লাশ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অফিস পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আতিকুর রহমান বলেন, নিরাপত্তা দপ্তর থেকে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি তার বাসায় গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় চেয়ারে বসা অবস্থায় তাকে দেখতে পাই। পরে ডাক্তার এসে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার