বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানে ৭ সেনা নিহত
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানে সাত সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ ঘটনা ঘটেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ কর্মকর্তা শাউলি তারিন অবশ্য সেনাবাহিনীর চেয়ে নিহতের সংখ্যা বাড়িয়ে বলেছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।
আরও ছয় সেনা সদস্য গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।