Ortho Songbad আর্কাইভ

বিমানবন্দরে ফের মিলল ২৫০ কেজির বোমা

বিমানবন্দরে ফের মিলল ২৫০ কেজির বোমা
ঢাকা শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ৯ দিনের ব্যবধানে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলতি মাসেই বিমানবন্দর থেকে মোট ৪টি বোমা উদ্ধার করা হলো।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকালে চতুর্থ বোমাটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, এ বোমাটির ওজনও আগের গুলোর মতোই ২৫০ কেজি হতে পারে। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে। গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আড়াইশ’ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার