Ortho Songbad আর্কাইভ

ফের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি

ফের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি
সব ধরনের বিমান চলাচল আরও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। একই সময় সড়ক ও সমুদ্রপথেও দেশটিতে প্রবেশ স্থগিত করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বলা হয়, এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বাড়তে পারে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছিল নিষেধাজ্ঞার শেষ দিন।

কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে ২১ ডিসেম্বর সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

মুল সাইট থেকে

পুজিবাজার