Ortho Songbad আর্কাইভ

বোনাস বিওতে পাঠিয়েছে দুই কোম্পানি

বোনাস বিওতে পাঠিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটি হলো: এসিআই ও শাশা ডেনিমস লিমিটেড। কোম্পানি দুইটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৯ ডিসেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে এসিআই ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। অন্যদিকে শাশা ডেনিমস ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ৫ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার