Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ ইস্টার্ন লুব্রিকেন্টসের

প্রথম প্রান্তিক প্রকাশ ইস্টার্ন লুব্রিকেন্টসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১.১৪ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ০.৮৮ টাকা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৯.৪০ টাকা।

৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮১.৩১ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার