Ortho Songbad আর্কাইভ

ইআরএফ ও ইউনিভার্সেল মেডিকেলের মধ্যে স্বাস্থ্যচুক্তি

ইআরএফ ও ইউনিভার্সেল মেডিকেলের মধ্যে স্বাস্থ্যচুক্তি
অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সই হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ডিসেম্বর) চুক্তিতে যৌথভাবে সই করেন-ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ও ইআরএফ সভাপতি শারমিন রিনভী।

চুক্তির আওতায় ইআরএফের সকল সদস্য ও পরিবারের সদস্যরা এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরী স্বাস্থ্যসেবা পাবেন।

দ্বিপাক্ষিক চুক্তিতে আরও সই করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতিচক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একে এম সাহেদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন এবং ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মো. রেজাউলহক কৌশিক।

মুল সাইট থেকে

পুজিবাজার