Ortho Songbad আর্কাইভ

অফিস স্পেস ক্রয়ের সিদ্ধান্ত ট্রাস্ট ব্যাংকের

অফিস স্পেস ক্রয়ের সিদ্ধান্ত ট্রাস্ট ব্যাংকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড সিলেটের মদিনা মার্কেটে অফিস স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কোম্পানির অফিস স্পেস কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ট্রাস্ট ব্যাংক সিলেটের মদিনা মার্কেট ব্রাঞ্চে আকতার সিটি শপিং মলে ২৫৬৪ বর্গফুট অফিস স্পেস কিনবে। সাথে পার্কিংয়ের জন্য ২০০ বর্গফুট জায়গাও থাকবে।

এই জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ মোট ১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।

রেগুলেটরি অর্থরিটির অনুমোদন নিয়ে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ জমি কিনতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার