জানুয়ারিতে ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ৯৩ ভাগ

জানুয়ারিতে ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ৯৩ ভাগ
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জানুয়ারি মাসে ইস্পাত রপ্তানি শতকরা ৯৩ ভাগ বেড়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অবৈধভাবে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ইরানের ইস্পাত রপ্তানি বাড়লো।

ইরানে ইস্পাত উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইরানি মাইন্স অ্যান্ড মেটালস গ্রুপ চলতি বছরের প্রথম মাসে ছয় লাখ ৭৫ হাজার টন ইস্পাত রপ্তানি করেছে। চলতি বছরের ১০ মাসে (গত ২০ জানুয়ারি পর্যন্ত) এই প্রতিষ্ঠানটি ৫৮ লাখ ৮০ হাজার টন ইস্পাত রপ্তানি করেছে যা আগের বছরের চেয়ে শতকরা ২৫ ভাগ বেশি।

এই রপ্তানির মধ্যে ইরানের বেসরকারি খাতের ছোটখাটো কারখানা যে সমস্ত ইস্পাত উৎপাদন করেছে তার কোনো হিসাব আনা হয় নি। এসব কারখানা তাদের পণ্য প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করেছে।

চীনে বর্তমানে যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে তার ফলে আন্তর্জাতিক বাজারে চীনের রপ্তানি অনেকটা কমেছে। সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে ইরান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর