Ortho Songbad আর্কাইভ

আজ লেনদেন বন্ধ পুঁজিবাজারে

আজ লেনদেন বন্ধ পুঁজিবাজারে
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডের কারণে দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডের কারণে দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। আরপুঁজিবাজারের সাথে ব্যাংকের সম্পর্ক গভীর। এ কারণে ব্যাংকের সাথে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

এছাড়া ১ জানুয়ারি এবং ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের কারণে শেয়ারবাজারের স্বাভাবিক লেনদন বন্ধ থাকবে। সব মিলে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার।

মুল সাইট থেকে

পুজিবাজার