Ortho Songbad আর্কাইভ

তিন বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ লেনদেন

তিন বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ লেনদেন
বিদায়ী ২০২০ সালে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি। গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২০ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৭.৬৯ শতাংশ।

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের হয়েছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ ছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার