Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ২৮ জনের, শনাক্ত ১০১৪

করোনায় প্রাণ গেল আরও ২৮ জনের, শনাক্ত ১০১৪
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৫৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার