সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইবনে সিনার সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। কোম্পানিটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।
কোম্পানিটি আরও জানায়, ইবনে সিনার পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা নির্ধারণ করেছে।