Ortho Songbad আর্কাইভ

নৌ-বীমা দাবি নিষ্পত্তি করল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

নৌ-বীমা দাবি নিষ্পত্তি করল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
সম্প্রতি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির খাতুনগঞ্জ শাখার গ্রাহক মেসার্স রূপালী ট্রেডিং এজেন্সির নৌ বীমা দাবি বাবদ ১ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮৪ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী (এমদাদ) মেসার্স রূপালী ট্রেডিং এজেন্সির স্বত্বাধিকারী একেএম আমিনুল ইসলামের হাতে এ চেক হস্তান্তর করেন।

এ ছাড়া কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী, ক্লেইম কমিটির চেয়ারম্যান আবুল হাশেম, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী ও মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার