Ortho Songbad আর্কাইভ

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫ টাকা ৫৭ পয়সা।

আগামী ৩১ মার্চ রিলায়েন্স ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।

মুল সাইট থেকে

পুজিবাজার