মাকে নিয়ে দেশে ফিরেছেন সাকিব

মাকে নিয়ে দেশে ফিরেছেন সাকিব
মা শিরিন রেজাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকালে ঢাকায় পা রাখেন সাকিব।

শুক্রবার (১ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন সাকিব নিজেই। সাকিব লিখেছেন, 'নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ' সঙ্গে একটি ছবিও যোগ করেছেন সাকিব। যেখানে স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুমু খেতে দেখা যাচ্ছে তাকে।

গত বছরের এপ্রিলে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্মের পর প্রিয় নাতনিকে দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিবের মা শিরিন রেজা।

সাকিব এরপর দেশে ফিরলেও তার মা সেখানেই ছিলেন। ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে আবার ক্রিকেটে ফেরেন সাকিব।

অসুস্থ শ্বশুরকে দেখতে ফের মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছিলেন সাকিব। তাই খেলতে পারেননি বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালসহ দুটি ম্যাচ। কিন্তু শ্বশুরকে দেখতে পাননি। বিমানে থাকাকালীনই মৃত্যুর খবর পান। পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ক্যারিবীয়রা ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে। বাংলাদেশ ক্রিকেট দলে অনুশীলনও শুরু হবে সেদিন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের