ওয়াটারএইড বাংলাদেশে চাকরির সুযোগ

ওয়াটারএইড বাংলাদেশে চাকরির সুযোগ
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে। ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক হেলথ, আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্টাল সায়েন্স বা সমমানের বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করা যাবে।

প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা। কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। চাকরিটি পেলে মাসে ৩৯ থেকে ৪২ হাজার টাকা বেতন। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ইনস্যুরেন্স, মোবাইল ভাতাসহ নিয়মানুযায়ী সব সুবিধাও দেওয়া হবে। চাকরির বিস্তারিত জানা যাবে www.wateraid.org–তে।

আগ্রহী প্রার্থীদের ৯ জানুয়ারির মধ্যে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো