এক বোয়ালের দাম ২৮ হাজার ৬০০ টাকা

এক বোয়ালের দাম ২৮ হাজার ৬০০ টাকা
১৩ কেজি ওজনের একটি বােয়াল মাছ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মােহনায় ধরা পড়েছে। জানা গেছে, মাছটির দাম হাকিয়েছে ২৮ হাজার ৬০০ টাকা।

আজ রোববার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মোহন মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হলে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন। পরে তিনি ২২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মো. সম্রাট শাহজাহান শেখ জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। বেশি বেশি বড় মাছ ধরা পড়ায় জেলেরা খুশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো