করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২২৩৩

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২২৩৩
মরণঘাতী কভিড-১৯ করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।

বৃহস্পতিবার হুবেই প্রদেশেই নতুন করে মারা গেছে ১১৫ জন। এখন পর্যন্ত চীনের ভূখণ্ডের মৃতের সংখ্যা ২২৩৩ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ হাজার।

আলজাজিরা জানায়, ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেইতে নতুন করে ৪১১ জন আক্রান্ত হয়েছে। পুরো দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৮৭ জনে।

গত কয়েকদিন মৃত ও সংক্রমণের সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আবার আগের গতিতে আঘাত হেনেছে ভাইরাসটি।

তবে চীনা কূটনীতিক পাকিস্তানে নিযুক্ত কনস্যুলেট জেনারেল লি বিজিয়ান জানান, মার্চের শেষের দিকে মহামারিটি শেষ হয়ে আসতে পারে। মৃতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, ফলে এটি আর বাড়ার সম্ভাবনা নেই।

এদিকে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ডায়েগু সিটিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সেখানে নতুন ২৩ জন আক্রান্ত হয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জন। এখন পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যু ঘটেছে।

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ ডায়েগু সিটিকে ‘স্পেশাল ম্যানেজমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে।

চীনের ভূখণ্ডের বাইরে অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। পাঁচটি দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে ইরানে মারা গেছে দুজন। এ ছাড়া মিসরেও সংক্রমণ ঘটেছে। ফলে চীনের সঙ্গে বিমান যোগাযোগ সীমিত করেছে দেশটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না