‘ওআইসিভুক্ত দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ’

‘ওআইসিভুক্ত দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, ‘বাংলাদেশ খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর সঙ্গে আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়।’

বৃহস্পতিবার ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির (আইওএফএস) মহাপরিচালক ইয়ারল্যান্ড বাইদোলেত এফবিসিসিআইয়ের প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় শেখ ফজলে ফাহিম এসব কথা বলেন।

ফাহিম বলেন, ‘ নানা প্রতিবন্ধকতার পরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আর খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন ইসলামিক দেশগুলো বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে।’

বাইদোলেত বাংলাদেশসহ আইওএফএস সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে খাদ্য সুরক্ষা ও কৃষিখাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন ।

বৈঠকে ফাহিম আইওএফএস সদস্যদেশগুলোর সঙ্গে ফার্মাসিউটিক্যালস, ভোগ্য পণ্য, প্রাণী স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হাসিনা নেওয়াজ, মো. রেজওয়ানুল করিম রেজনু, মীর নিজামউদ্দিন আহমেদ, নিজামুদ্দিন রাজেশ ও পরিচালক সজীব রঞ্জন দাশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর