স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
রূপালী ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরনীয় করে রাখতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারি রোববার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, আমাদের বাঙালি জাতির জীবনের প্রতিটি ক্ষণে যার অবদান জড়িয়ে আছে সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আমরা বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করতে পেরে গর্বিত।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ফটকে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো.শফিকুল ইসলাম, মজিবর রহমানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও ব্যাংকের সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি