ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না অমর একুশে বইমেলা। মার্চ কিংবা এপ্রিল মাসে বইমেলা অনুষ্ঠিত হবে কি না সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

বাংলা একাডেমির সভাপতি ফোকলোরবিদ, গবেষক শামসুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বইমেলা আয়োজন সম্ভব নয়।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। মার্চেও সেটা আয়োজন করা কঠিন হবে। কেন না, বইমেলা আয়োজনের প্রস্তুতি নিতে কমপক্ষে দেড় মাস সময় লাগে।

প্রকাশকরা বলছেন, ফেব্রুয়ারিতে বইমেলা না হলে মার্চেও আয়োজন সম্ভব হবে না। কারণ কমপক্ষে দেড় মাস সময় হাতে না থাকলে বইমেলায় অংশ নিতে পারবে না প্রকাশকরা। তাছাড়া এপ্রিলে বইমেলা করতে গেলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের ঝুঁকি মাথায় নিতে হবে। আর এপ্রিল পার হয়ে গেলে এ বছর আর একুশের বইমেলা আয়োজন সম্ভব হবে না। তাই এ বছর একুশের বইমেলা আয়োজনের ব্যাপারে অনিশ্চয়তা সহসাই কাটছে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা