‘প্রতিটি পর্যায়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

‘প্রতিটি পর্যায়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য নিরাপদ কি না আগে জানতে হবে। প্রতিটি খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পর্যায় পার হয়ে খাবার টেবিলে পৌঁছায়। খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্যারাভান রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খাদ্যমন্ত্রী।

নতুন প্রজন্মকে ভেজালের বিরুদ্ধে সচেতন করে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘স্কুলের শিক্ষকেরা যদি ক্লাসে ভেজালের বিরুদ্ধে সচেতনতামূলক দু-এক মিনিট বক্তব্য দেন তাহলে নতুন প্রজন্ম শুরু থেকেই ভেজালের বিরুদ্ধে সচেতন নাগরিক হয়ে গড়ে উঠবে। শিক্ষকদের পাশাপাশি আমাদের দেশের জনগণ মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতদের কথা মান্য করে বেশি। তারাও ভেজালের বিরুদ্ধে দু'এক মিনিট বক্তব্য দিলে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে।’

সবার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কেউ নিজে ভেজাল দেব না, ভেজাল খাব না, অন্য কাউকে ভেজাল দিতে দেব না।’

অনলাইন মিটিংয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাপাহারর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুক্ত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা