স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন অশোক কুমার সাহা

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন অশোক কুমার সাহা
অশোক কুমার সাহা সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিশিষ্ট শিল্পপতি ও উচ্চ পেশাদারিত্বের অধিকারী অশোক চট্টগ্রামের ঘাটফরহাদবেগস্থ এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি এবং তারপর কানেকটিকাটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি, চট্টগ্রাম অঞ্চলের দুইবারের সর্বোচ্চ কর দাতা, সিআইপি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পন্সর ডিরেক্টর মৃত ননী গোপাল সাহার সন্তান। চট্টগ্রামের খ্যাতনামা ব্যবসায়ী সাহা এনজিএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনজি সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ, এনজিএস ফুড প্রোডাক্টস্ লিমিটেড ও উত্তম অয়েল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি এ.কে. সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডেরও সম্মানিত চেয়ারম্যান।

অশোক কুমার সাহা ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি