বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
রাজধানীর বেশকিছু এলাকায় পাইপলাইন মেরামতের কারণে বুধবার (১৩ জানুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় মঙ্গলবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। নতুন পাইপলাইন স্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস।

তিতাস গ্যাসের কর্মকর্তারা বলছেন, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মিরপুর, পল্লবী ও কালশি এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইন পরিবর্তন করে নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো