লক্ষ্যমাত্রার অর্ধেক বিতরণ হয়েছে প্রণোদনার ঋণ!

লক্ষ্যমাত্রার অর্ধেক বিতরণ হয়েছে প্রণোদনার ঋণ!
নির্ধারিত সময়ে প্রণোদনার ঋণ বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক। এজন্য  সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য প্রণোদনার ঋণ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কোভিড-১৯ প্রেক্ষাপটে সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণের সময় বৃদ্ধি করে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্যাকেজের ঋণ/বিনিয়োগ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা গত ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ বিতরণ শেষ হয়নি।

ফলে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে প্যাকেজের ঋণ দেয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে তা নিশ্চিত করতে একটি মাসভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে ১৭ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রেরণের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো গত ১৭ ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার কোটি টাকার মধ্যে মাত্র ১০ হাজার ৫০০ কোটি টাকা বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট জানিয়েছে, এ সুযোগ শুধু প্রণোদনার ঋণ বিতরণের লক্ষ্য পূরণ করতে না পারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি