৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো

৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ষড়যন্ত্রতত্ত্বমূলক পোস্ট শেয়ার করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

টুইটার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন এমন টুইট করা হয়েছে এই অ্যাকউন্টগুলি থেকে, যেগুলি সরাসরি সহিংসতায় ইন্ধন জোগাতে পারে। ফলে যারা ‘কিঅ্যানন’ বিষয়ে কোনও আপত্তিকর পোস্ট শেয়ার করেছেন যেগুলি সরাসরি সহিংসতায় ইন্ধন দিতে পারে, সেগুলি সরিয়ে নেওয়া হল। পাশাপাশি যে ৭০ হাজার অ্যাকাউন্ট থেকে ক্রমাগত এই ধরনের পোস্ট দেওয়া হচ্ছিল সেগুলি বন্ধ করে দেওয়া হলো।’

অনেকদিন ধরেই ‘কিউঅ্যানন’ নামে একটি ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপনের চেষ্টা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেই তত্ত্বের ভিত্তিতে প্রচার করা হচ্ছিলো: ট্রাম্পকে হঠাতে শিশু যৌন নিপীড়নকারীরা একজোট হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডেমোক্র্যাটদের বড় নেতা, হলিউড সেলেব্রিটিরাও রয়েছেন।

উল্লেখ্য, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের প্রশাসনিক ভবনে ট্রাম্প সমর্থকরা হামলা চালানোর পর কিউঅ্যানন কনটেন্টের পোস্ট শেয়ারকারী অ্যাকাউন্টগুলো নিয়ে তদন্ত শুরু করে টুইটার কর্তৃপক্ষ। সেই সূত্র ধরেই সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত তারা ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

এর আগে, গত শুক্রবার টুইটার ঘোষণা করে, যে বা যারা এই মিথ্যা ষড়য়ন্ত্রের তত্ত্ব দাঁড় করাচ্ছেন তাদের অ্যাকাউন্টও সরিয়ে নেওয়া হবে। তারা মনে করছে, অতি ডানপন্থী সমর্থকদের উক্তি অনেক সময়েই সহিংসতাকে প্ররোচনা দেয়। এগুলো বন্ধ না করলে ভবিষ্যতে হঠাৎ করে আমেরিকায় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না