করোনার নতুন রূপ বিশ্বের ৫০ দেশে: ডাব্লিউএইচও

করোনার নতুন রূপ বিশ্বের ৫০ দেশে: ডাব্লিউএইচও
করোনার নতুন রূপ যা বি-ওয়ান-ওয়ান-সেভেন বা ভিওসি নামে পরিচিত ভাইরাসটি যুক্তরাজ্যে প্রথম পাওয়া গেলেও তা এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এ তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরো মারাত্মক বা অন্য রোগের কারণ হবে তার কোনও প্রমাণ এখনো মেলেনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই সাপ্তাহিক রিপোর্টে বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৫০টি দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। ইংল্যান্ডের এই ভেরিয়েন্টটি দেশটির প্রায় সব এলাকাগুলোতেই মিলেছে।

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৯ লাখ ৬৮ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ। সূত্র সিএনএন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না