লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আজ ৪৭ কোটি ২ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটির মোট ১৪ লাখ ৭৪ হাজার ৪৬৯টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪২ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৪৫ লাখ ৬৫ হাজার ১৭টি শেয়ার হাতবদল করেছে।

এসকে ট্রিমস ১৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, বিএসআরএম, ভিএফএস থ্রেড ডাইং ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন