কোচিংবাজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কোচিংবাজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দিপু মনি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, কোচিং বাণিজ্য অনৈতিক বাণিজ্য। এ কাজ থেকে শিক্ষকদের দূরে থাকতে হবে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সে সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নোট ও গাইড বই কোনো অবস্থাতেই চাপিয়ে দেওয়া যাবে না। এ ধরনের অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডা. দিপু মনি বলেন, আমরা অনেক অভিভাবক সন্তানদের জিপিএ-৫ পাওয়ার জন্য চাপ দিয়ে থাকি। এটা কখনো কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের চাপ না দিয়ের নিজের মতো বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। যে শিক্ষার্থীরা নিজেদের মতো স্বাধীনভাবে পড়াশোনার সুযোগ পায়, তারাই এগিয়ে যায়।

শিক্ষানীতিতে সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে উল্লেখ করে দিপু মনি বলেন, দেশের প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা