বন্ড ইস্যু করতে চায় ডাচ-বাংলা ব্যাংক

বন্ড ইস্যু করতে চায় ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক বন্ড ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল কোম্পানির ২২২তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডাচ-বাংলা ব্যাংক টায়ার-২ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ অধীনে বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টাবল, সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কোম্পানিটি বন্ড ইস্যু করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন