পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯২) আজ সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বেলা একটার দিকে এক বিবৃতিতে তিনি জানান, রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংগের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আজ মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার এবং আল জাজিরার খবরে জানানো হয়, মাহাথিরের দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া যৌথ সরকার পাকাতান হারাপান (আশার জোট) থেকেও পদত্যাগ করেছে। দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

দেশটিতে সপ্তাহ ধরে চলতে থাকা রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে মাহাথিরের পদত্যাগের এই সিদ্ধান্ত এল। গতকাল রোববার খবর প্রকাশ হয়েছিল যে মাহাথিরের দল পুরনো প্রতিপক্ষ এবং পাকাতান হারাপান যৌথ সরকারের নেতা আনোয়ার ইব্রাহিমকে (৭২) বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনা করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো