Ortho Songbad আর্কাইভ

৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্লাক্সো স্মিথক্লাইন’র

৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্লাক্সো স্মিথক্লাইন’র
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইন লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫৩০ শতাংশ লভ্যাংশ দেবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ টাকা ৮৩ পয়সা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ৫২ টাকা ৭৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ১৩২ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

মুল সাইট থেকে

পুজিবাজার