যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের নতুন স্ট্রেইন থেকে ঝুঁকি এড়াতে আজ (সোমবার) থেকে সব ধরনের ভ্রমণ পথ বন্ধ থাকবে যুক্তরাজ্যে। এর মধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন এই নিয়ম কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। স্থানীয় সময় সোমবার ভোর চারটা থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। তিনি জানান, যারা যুক্তরাজ্যে আসবে তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যদি না তাদের ৫ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।

এর আগে গত শনিবার (১৬ জানুয়ারি) ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা। দিনের পর দিন আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমারা করোনাভাইরাসের টিকার ব্যাপারে আশাবাদী এবং একই সঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই অতিরিক্ত পদক্ষেপ নিতে হচ্ছে।’

ব্রাজিলের করোনাভাইরাসের আলাদা এবং অজ্ঞাত এক ধরণ শনাক্ত হলে উদ্বেগ তৈরি হয় যুক্তরাজ্যে। এর ফলে গতকালই দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৬ হাজার মানুষ। এর মধ্যে গত একদিনেই সংক্রমিত হয়েছেন সাড়ে ৩৮ হাজার মানুষ। নতুন করে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। এতে করে মৃতের সংখ্যা ৮৯ হাজার ২৬১ জনে ঠেকেছে। তবে পিছিয়ে সুস্থতার হার। যার সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার প্রায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না