ব্র্যাক ব্যাংকের নারী কর্মীদের সাইবার সিকিউরিটি ওয়েবিনার

ব্র্যাক ব্যাংকের নারী কর্মীদের সাইবার সিকিউরিটি ওয়েবিনার
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নারী কর্মীদের জন্য সাইবার সিকিউরিটি সম্পর্কিত একটি ওয়েবিনারের আয়োজন করেছে।

সাইবার সিকিউরিটি বিষয়ক এই সচেতনতা কর্মসূচীটি সিএমপি'র পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) এর একটি অংশ। সারা দেশ থেকে ব্র্যাক ব্যাংকের মোট ৯৫০ নারীকর্মী এই ওয়েবিনারে অংশ নেন।
ওয়েবিনারের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সদ্য নিয়োগ পাওয়া উপ-মহাপরিদর্শক এবং বিপিডব্লিউএন সভাপতি আমেনা বেগম, বিপিএম।

তিনি বলেন, "কোভিড -১৯ এর ফলে আমরা যোগাযোগের নতুন উপায় উদ্ভাবন করতে পেরেছি। আজ বাংলাদেশ পুলিশ এবং বিপিডব্লিউএন এর সহযোগিতায় সাড়ে নয়শো নারী ব্যাংকারদের জন্য এই ওয়েবিনার আয়োজন করতে পেরে আমরা ভীষণ গর্বিত"।

পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মাহফুজা লিজা, এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এলআইসি), মির আবু তৌহিদ, বিপিএম (বার), গত মঙ্গলবার (১২ই জানুয়ারী), ওয়েবিনারটি পরিচালনা করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অফ এইচআর আখতারউদ্দিন মাহমুদ বলেন, "আমাদের নারীদের প্রত্যেকেই দক্ষ কর্মী এবং তাদের কাজে অত্যন্ত পারদর্শী। ব্র্যাক ব্যাংকে আমাদের কর্মীদের সুরক্ষার জন্য সেফগার্ডিং পলিসি রয়েছে। তবে ডিজিটাইজেশনের যুগে তথ্যের গুরূত্ব ও গোপনীয়তা সম্পর্কেও তাদের জ্ঞান রাখা প্রয়োজন। এই ওয়েবিনারের ফলে আমাদের নারীরা ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রায় ও সাইবার হুমকি রুখতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন"।

ওয়েবিনারে সাইবারসিকিউরিটি সচেতনতা, সাইবার জগতের সাধারণ ভুল-ত্রুটি, যেমনঃ পাসওয়ার্ড শেয়ারিং, প্রতারণামূলক অফার বা লিংকে ক্লিক করা, অপরিচিত লোকের সাথে যোগাযোগ স্থাপন, ইত্যাদির বিষয়ের উপর আলোকপাত করা হয়। ওয়েবিনারের বক্তারা সাইবার স্পেসে ভুক্তভোগী নারীদের জন্য সরকারের সহায়তামূলক উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

পিসিএসডব্লিউ - পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ, কর্তৃক পরিচালিত একটি ফেসবুক-ভিত্তিক প্ল্যাটফর্ম। এখান থেকে আইনের আলোকে নারীদের সকল অভিযোগের জন্য সঠিক দিকনির্দেশনা এবং পরিষেবা দেয়া করা হয়। সাইবার ক্রাইমের শিকার যে কোনও নারী পিসিএসডব্লিউ এর সাথে তাদের ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/PCSW.PHQ যোগাযোগ করতে পারেন। এছাড়াও তারা cybersupport.women@police.gov.bd ঠিকানায় ইমেইল করতে পারেন, অথবা পিসিএসডব্লিউ এর হটলাইন +৮৮০১৩২০০০০৮৮৮-এ কল করতে পারেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি