ঋণসীমা বেড়েছে রপ্তানি উন্নয়ন তহবিলের

ঋণসীমা বেড়েছে রপ্তানি উন্নয়ন তহবিলের
বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে পোশাক খাতের জন্য ঋণের সীমা দেড় কোটি ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার করা হয়েছে। তবে এ ঋণ শুধু তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্যরা পাবেন। আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

গত ডিসেম্বরে বিটিএমএ’র সদস্য কারখানার জন্য ঋণসীমা দেড় কোটি ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিএমইএ’র সদস্য কারখানাগুলোর ইডিএফ থেকে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা দেড় কোটি ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার নির্ধারণ করা হলো। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহককে আবেদন করে এ ঋণ নিতে হবে।

জানা গেছে, রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারে ইডিএফ তহবিল থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়া হয়। এ তহবিলে বর্তমানে ১৫০ কোটি ডলার রয়েছে। লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে আড়াই শতাংশ যোগ করে এ তহবিলের সুদহার নির্ধারিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি