জাহিন স্পিনিংয়ের কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জাহিন স্পিনিংয়ের কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কোম্পানিটির কারখানায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১টার দিতে আগুনের সূত্রপাত হয় এবং তা খুব দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পরে।

আগুনে কারখানাটির ব্লো রুম, কাডিং, ড্রইং, সিমপ্রেকত্স অটো কোন, জেনারেটর, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং, শেড এবং গুদামের ব্যাপক ক্ষতি হয়। প্রায় চার ঘণ্টা ফায়ার সার্ভিসের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে কারখানাটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন