Ortho Songbad আর্কাইভ

সিএমপি বৃত্তি তহবিলে সাউথইস্ট ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান

সিএমপি বৃত্তি তহবিলে সাউথইস্ট ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর 'সিএমপি বৃত্তি তহবিলে' ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট অনুদানের ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনুদানের এই অর্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যের সন্তানদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন ও বেগবান করতে সহায়তা করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার