Ortho Songbad আর্কাইভ

ডাকঘর সঞ্চয়ে সুদ আগের মতোই থাকছে: অর্থমন্ত্রী

ডাকঘর সঞ্চয়ে সুদ আগের মতোই থাকছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর দিন ১৭ মার্চ থেকে আগের সুদ হার কার্যকর হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, অটোমেশন প্রক্রিয়ার পর ডাকঘর সঞ্চয় স্কিম দুই লাখের বেশি হলেও তাদের পরিচয় নিশ্চিত করতে টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হবে। সেদিন থেকে আগের মতো ১১ দশমিক ২৮ শতাংশ সুদের হার আবারও ফিরে যাবে। প্রথমে জেলা পর্যায়ে এবং পরে উপজেলা পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে ।

অর্থমন্ত্রী আরো বলেন, ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অটোমেশন শেষ হয়েছে। তাই এখানে সঞ্চয়ের অপব্যবহারের সুযোগ নেই। কিন্তু ডাকঘরে অটোমেশন নেই। সেখানে অপব্যবহারের সুযোগ রয়েছে। যেহেতু কথা দিয়েছি, তখন কথা রাখবো।

গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘরে আমানতের সুদের হার কমিয়ে প্রায় অর্ধেক করে সরকার। তিন বছর মেয়াদি বিনিয়োগে ১১ দশমিক ২৮ শতাংশ থেকে নামিয়ে ৬ শতাংশ করে সরকার।

মুল সাইট থেকে

পুজিবাজার