স্থানীয় সরকার বিভাগ নেবে ১৮ জন

স্থানীয় সরকার বিভাগে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ৩টি পদে মোট ১৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ যোগ দিতে পারেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
কম্পিউটার অপারেটর গ্রেড–১৩, পদসংখ্যা ২
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড-১৩, পদসংখ্যা ৭
অফিস সহায়ক গ্রেড-২০, পদসংখ্যা ৯

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ৩০-০১-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://lgd.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন চাকরি প্রত্যাশীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো