এস আলম কোল্ডরোল্ড স্টিলসের প্রান্তিক প্রকাশ

এস আলম কোল্ডরোল্ড স্টিলসের প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস. আলম কোল্ডরোলড স্টিলস লিমিটেড চলতি হিসাববছরের অর্ধবার্ষিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৬ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.২৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৫ টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৬৫ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন