মালি-ফরাসি বাহিনীর যৌথ অভিযানে নিহত ১০০ জঙ্গি

মালি-ফরাসি বাহিনীর যৌথ অভিযানে নিহত ১০০ জঙ্গি
চলতি বছরের শুরু থেকে মালিতে ফরাসি বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অন্তত একশ জঙ্গি নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আফ্রিকার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  জানুয়ারি জুড়ে চলমান এ অভিযানে আরও ২০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সাহেল মরুভূমি অঞ্চলের বিশাল অংশ ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১২ সাল থেকে মালির উত্তরাঞ্চলীয় দখল করে রেখেছে একটি জঙ্গি গোষ্ঠী। প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসো পর্যন্ত তাদের সহিংসতা ছড়িয়েছে।

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় মালি সরকারের সহযোগিতায় এগিয়ে এসেছে ফ্রান্স। ইসলামি জঙ্গিদের দমনে ৫ হাজারের বেশি ফরাসি সেনা মোতায়েন করা হয়েছে ওই অঞ্চলে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না